রোবটিক প্রসেস অটোমেশন শেখাচ্ছে ড্যাফোডিল

১৯ জুলাই, ২০২০ ১৬:৩৬  
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের রোবটিক প্রসেস অটোমেশন শেখানোর উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ জন্য আন্তর্জাতিক ইউআইপাথ একাডেমিক আলাইন্স এডেকশন পার্টনার হয়েছে। চালু করছে ইউআইপাথ একাডেমিক আলাইন্স প্রোগ্রাম। গত ১২ জুলাই কোম্পানিটির সাথে অফিসিয়ালি চুক্তি করেছে বলে জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আনোয়ার হাবিব কাজল। তিনি বলেন, পুনরাবৃত্তিমূলক এমন অনেক কাজই আছে যেখানে মানুষের তেমন বুদ্ধিমত্তার প্রয়োজন হয়না। যে কাজ গুলার প্রসেস নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অগ্রসর হয় এবং সমন্ন হয়। এই ধরণের কাজ কে আমরা রোবটিক প্রসেস অটোমেশন এর মাধ্যমে অটোমেশন (আর পি এ ) করতে যেটাকে আমরা সফটওয়্যার রোবট বলে থাকি। এই প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীরা রোবটিক প্রসেস অটোমেশন টেকনোলজি সমন্ধে জানতে পারবে , নিজেকে আর পি এ ডেভেলপার হিসেবে বিশ্ব জব মার্কেটে আত্মপ্রকাশ করতে পারবে বলে মনে করেন কাজল।